*নতুন নেতৃত্ব নির্বাচনের সময় এসেছে: ORLABS ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তফসিল ও সদস্যপদের নির্দেশনা*

প্রকাশনার তারিখ : শুক্রবার ৬ মার্চ ২০২৬ ০৩:৪৪:৫১ অপরাহ্ন

*নতুন নেতৃত্ব নির্বাচনের সময় এসেছে: ORLABS ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচনের তফসিল ও সদস্যপদের নির্দেশনা*

আসসালামু আলাইকুম প্রিয় ল্যাবরেটরিয়ান ভাইয়েরা,

আমাদের সবার প্রিয় সংগঠন ওল্ড রাজশাহী ল্যাবরেটরীয়ানস' সোসাইটি (ওরল্যাবস) (ORLABS)–এর ত্রি-বার্ষিক সাংগঠনিক কার্যক্রম সংশোধিত গঠনতন্ত্র অনুযায়ী ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। বর্তমান কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ২৪ জানুয়ারি ২০২৬ তারিখে সমাপ্ত হয়েছে (ধারা ১৪ অনুযায়ী ৩ বছর পূর্ণ)। গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যেই নতুন কার্যনির্বাহী কমিটি গঠন বাধ্যতামূলক—সেই ধারাবাহিকতায় নির্বাচন প্রক্রিয়া এগিয়ে চলছে।
গত বার্ষিক সাধারণ সভায় গঠনতন্ত্র পরিমার্জন কমিটি গঠন করা হয় এবং তাদের সুপারিশের ভিত্তিতেই নির্বাচন কাঠামো চূড়ান্ত করা হয়েছে। ২৪/০১/২০২৬ তারিখে বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক ০৩ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশন গঠন করা হয়েছে।
নির্বাচন কমিশন
১) এডভোকেট মোঃ ফজলে করিম মুকুল (১৯৭৬ ব্যাচ) – আহ্বায়ক
২) মোঃ মুশফিকুর রহমান (স্কুল শিক্ষক) – সদস্য সচিব
৩) মোঃ সাবির ইসলাম (১৯৭৭ ব্যাচ) – সদস্য
গঠনতন্ত্রের ধারা ১৮(ক) অনুযায়ী নির্বাচন সংক্রান্ত সকল তফসিল ঘোষণা, মনোনয়ন গ্রহণ, যাচাই-বাছাই, আপত্তি নিষ্পত্তি এবং ফলাফল ঘোষণা—সবকিছু নির্বাচন কমিশনের এখতিয়ারভুক্ত। নির্বাচন কমিশনের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
গঠনতান্ত্রিক সময়সীমা (সংবিধান অনুযায়ী)
ধারা ১৪ অনুযায়ী কার্যনির্বাহী পরিষদের মেয়াদ ৩ বছর।
ধারা ১৫ অনুযায়ী ত্রি-বার্ষিক সাধারণ সভা নির্ধারিত সময়ের পূর্বে নোটিশ দিয়ে আয়োজন করতে হয়।
ধারা ১৮ অনুযায়ী সাধারণ সভার পূর্বে নির্বাচন কমিশন গঠন এবং নির্বাচন সম্পন্ন করা বাধ্যতামূলক।
অর্থাৎ, মেয়াদ সমাপ্তির পর অযথা দীর্ঘ বিলম্ব না করে গঠনতান্ত্রিক সময়সীমার মধ্যেই নির্বাচন আয়োজন করতে হয়। বর্তমান তফসিল সেই সাংবিধানিক কাঠামোর মধ্যেই নির্ধারিত হয়েছে—যাতে নিয়মও মানা হয় এবং স্বচ্ছ প্রক্রিয়াও নিশ্চিত হয়।
নির্ধারিত সময়সূচি (নির্বাচন তফসিল):
✔ ২৪ জানুয়ারি ২০২৬ – বিশেষ সাধারণ সভায় নির্বাচন কমিশন গঠন।
✔ ০৮ মার্চ ২০২৬ পর্যন্ত – সদস্যপদ গ্রহণ/নবায়নের শেষ সময়।
✔ ০৯ মার্চ ২০২৬ – চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ।
✔ ৩ মার্চ ২০২৬ থেকে ০৮ মার্চ ২০২৬ – মনোনয়নপত্র সংগ্রহ। 
✔ ৮ ও ৯ মার্চ ২০২৬ – মনোনয়নপত্র জমা।
✔ ১০ মার্চ ২০২৬ – মনোনয়নপত্র যাচাই-বাছাই।
✔ ১১ মার্চ ২০২৬ – চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ।
✔ ১২ মার্চ – প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন
✔  ২৩ মার্চ ২০২৬ – ত্রি-বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে।
(প্রয়োজনে নির্বাচন কমিশন তফসিলে পরিবর্তন আনতে পারবেন।)
সদস্যপদ সংক্রান্ত নির্দেশনা
ধারা ৬ ও ৮ অনুযায়ী বৈধ সদস্যতা ছাড়া কেউ ভোটার বা প্রার্থী হতে পারবেন না।
নির্ধারিত সময়ের মধ্যে যারা সদস্যপদ গ্রহণ বা নবায়ন করবেন, শুধুমাত্র তারাই ত্রি-বার্ষিক সাধারণ সভায় অংশগ্রহণ ও ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
যারা এখনো সদস্য হননি, তাদেরকে অনুরোধ করা হচ্ছে নির্ধারিত সময়ের মধ্যে সদস্য হয়ে যাওয়ার জন্য—যাতে তারা সংগঠনের এই গুরুত্বপূর্ণ প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নিতে পারেন।
সদস্য ফি:
৹ আজীবন সদস্য – ৫,০০০/-
৹ সাধারণ সদস্য – ১,০০০/-
২০১৫ ও পরবর্তী এসএসসি পাশকৃতদের জন্য ৫০% ছাড় প্রযোজ্য।
অনলাইন ফর্ম: www.orlabs.org⁠�
ব্যাংক: United Commercial Bank
Account Name: ORLABS
A/C No: 0262201000000098
প্রতিনিধিত্ব ও সমন্বয়
একই ব্যাচ থেকে ৩ জনের অধিক প্রার্থী হলে প্রথমে সংশ্লিষ্ট ব্যাচ আলোচনা করবে। সমঝোতা না হলে নির্বাচন কমিশন চূড়ান্ত সিদ্ধান্ত প্রদান করবে।
নির্বাচন বিলম্বিত করা মানেই কমিটিকে সুবিধা দেওয়া; আবার অযথা তাড়াহুড়াও কাম্য নয়। গঠনতন্ত্র যে সময়সীমা নির্ধারণ করেছে, সেই কাঠামোর ভেতরেই বর্তমান তফসিল নির্ধারিত হয়েছে—যাতে ভবিষ্যতে কমিটির বৈধতা ও গ্রহণযোগ্যতা নিয়ে কোনো প্রশ্ন না ওঠে।
আমাদের সংগঠন ধারা ৪ অনুযায়ী সম্পূর্ণ অরাজনৈতিক, অসাম্প্রদায়িক ও অলাভজনক। নির্বাচন একটি নিয়মতান্ত্রিক সাংগঠনিক প্রক্রিয়া—যার মাধ্যমে নেতৃত্বের ধারাবাহিকতা ও জবাবদিহিতা নিশ্চিত হয়।
সকলকে নির্ধারিত সময়ের মধ্যে সদস্যপদ সম্পন্ন করে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণের জন্য আন্তরিক আহ্বান জানানো হলো।
ধন্যবাদ।

 

ফাইল সমূহ :
News Image News Image News Image